শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:০৫ পিএম, ২০২১-০২-২৭
শাহ মোঃ মোতাহির আলী, কমলগঞ্জ, (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল (২৬ ফেব্রুয়ারী) টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার, বিজলী মাহফিল থেকে রাত প্রায় ২টার দিকে ফেরার পথে মাধবপুর নোয়াগাঁও মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা নুরুল মুত্তাকীন জুনাইদ (ছাহেবজাদায়ে মাধবপুরী) সাহেবের উপর একদল ডাকাত অতর্কিত ভাবে হামলা চালায়। টিলাগাঁও বাজার থেকে লালবাগ খেলার মাঠের দিকে আসার পথে ছোট্ট একটি ব্রীজের পাশেই তারা অবস্থান করে। রাস্তায় বড় বড় বাঁশের আঁটি ফেলে রাস্তা ব্লক করে তারা এ আক্রমণ চালায়। দেশীয় অস্ত্রসহ, লাঠি দিয়ে গাড়ি ভাংচুর করে দামি মোবাইল ফোন সহ কয়েক হাজার টাকা নিয়ে নেয়। আরো জানা যায়, সেই মুহূর্তে আরো একটি যাত্রীবাহী বাসেও তারা হামলা করে বাস ভাংচুর করে। এতে করে কয়েকজন যাত্রী বেশ আহতও হয়েছেন। উল্লেখ্য, কিছুক্ষণ পর টহলরত পুলিশ সেখানে উপস্থিত হলেও ডাকাতদল সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। স্থানীয় লোকদের অভিযোগ এই স্থানে এর আগেও বেশ কয়েকবার ডাকাতি হামলা, লুটপাট ও গাড়ি ভাংচুরের মত ঘটনা ঘটেছে। এতে করে যানবাহন যাত্রীদের গভীর রাতে এ রাস্তায় যাতায়াতে একটা আতংক বিরাজমান করছে
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited